বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ২২

জাল ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি : কালবেলা
জাল ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি : কালবেলা

ফেনী-১ ও ফেনী-৩ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রে জাল ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আটকদের মাঝে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের লাঙ্গলের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে সোনাগাজী উপজেলায় ১৩ জন, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের ছাগলনাইয়ায় ৭ জন ও ফুলগাজীতে ২ জন রয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান আটকদের সংখ্যা নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীর তিনটি আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ছয়জন, ফেনী-২ আসনে আটজন ও ফেনী-৩ আসনে ১০ জন।

তিনি আরও জানান, ফেনীর তিনটি আসনে ১২ লাখ ৪৬ হাজার ১২৬ জন ভোটার আছে। ভোটাররা ৩৯৯টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিনভর ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আনসার ভিডিপি, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

এসএসসি পাসেই ১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন যেভাবে

৮ জেলায় চাকরি দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেল

১০

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি, তলিয়ে গেছে দোকানপাট

১১

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১২

বিনামূল্যে ট্রেনযাত্রীদের তৃষ্ণা মেটানো মুন্নু শেখকে সম্মাননা

১৩

৬৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন অনলাইনে

১৪

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

১৫

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

১৬

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

১৭

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

১৮

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

১৯

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

২০
X