রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভোটারদের ধন্যবাদ জানিয়ে রাজশাহীতে বিএনপির লিফলেট বিতরণ

‘প্রিয় ভোটার আপনাকে ধন্যবাদ’ সংবলিত লিফলেট বিতরণ করছে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
‘প্রিয় ভোটার আপনাকে ধন্যবাদ’ সংবলিত লিফলেট বিতরণ করছে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজশাহীতে ‘প্রিয় ভোটার আপনাকে ধন্যবাদ’ সংবলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। রাজশাহী মহানগর বিএনপি কার্যালয় মালোপাড়া থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এরপর মহানগরীর প্রাণকেন্দ্র জিরোপয়েন্ট, জয়বাংলা চত্বর এবং সোনাদিঘি মোড়সহ কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে যাননি। এটি ছিল আওয়ামী লীগের ক্ষমতা ভাগ বাটোয়ারার নির্বাচন। প্রহসনের এ নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলমান রয়েছে। এ আন্দোলন সফল করতে হলে শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X