মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের অপসারণ ও শাস্তির দাবিতে মোংলায় মানববন্ধন

মোংলা উপজেলা নারী সমাজের ব্যানারে পৌরসভার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
মোংলা উপজেলা নারী সমাজের ব্যানারে পৌরসভার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

নারী সমাজকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদারের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় মোংলা উপজেলা নারী সমাজের ব্যানারে পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার প্রায় সহশ্রাধিক নারী ওই মানববন্ধনে অংশ নেয়।

ওই মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে ইকরাম ইজারাদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নারী নেতৃত্ব হারাম, নারীদের ভোট দিলে দেশে গজব আসবে, নারীদের নিয়ে বাংলাদেশের সংবিধান পরিপন্থি নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে সমাবেশ করে ভোট প্রার্থনা করেছেন ওই চেয়ারম্যান। তাই ওই চেয়ারম্যান ইকরাম ইজারাদারের অপসারণ ও শান্তির দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী এবং বিএনপির চেয়ারপারসন নারী, জাতীয় সংসদের সাবেক বিরোদী দলের নেত্রী নারী, সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী নারী। দেশে যখন নারীরা এগিয়ে যাচ্ছে তখন এই চেয়ারম্যানের এমন বক্তব্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সকল নারীদের কলঙ্কিত করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, পৌরসভার কাউন্সিলর শিউলি আকন, জাহানার চানু, জোহরাসহ বিভিন্ন শ্রেণিপেশার নারীরা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের পক্ষে একটি পথসভায় ইউপি চেয়ারম্যান ইকরামের নারীদের নিয়ে দেওয়া ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১০

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১১

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৩

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৪

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৫

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৬

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৭

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৮

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৯

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

২০
X