সাভার প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে মারধর, অফিস ভাঙচুরের অভিযোগ

ভাঙচুর করা চেয়ার। ছবি : কালবেলা
ভাঙচুর করা চেয়ার। ছবি : কালবেলা

ঢাকার সাভারে ওসমান গনী (৩৮) নামের এক নেট ব্যবসায়ীকে মারধর এবং অফিস ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার আশুলিয়া থানাধীন সুবন্দী নতুননগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওসমান সুবন্দী নতুননগর এলাকার মো. মিয়াজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার সুবন্দী কালারটেক এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. নাদিম (৩২), মো. জয়নাল হকের ছেলে মো. রুবেল (৩০) ও মো. জিয়া উদ্দিনের ছেলে মো. সারোয়ার হোসেন ছানু (৩১)।

ভুক্তভোগী মো. ওসমান বলেন, আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্যাবসা করে আসছি। নাদিম, রুবেল ও ছানুর নেতৃত্বে আরও ১৫-২০ জনের দল দেশীয় অস্ত্র নিয়ে আমার ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা আমাকে ও আমার কর্মচারী সজিবকে মারধর এবং আমার অফিসে ভাংচুর চালায়। তারা কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত নাদিমকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা কেটে দেন। পরে তাকে হোয়াটসঅ্যাপে ক্ষুধে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় কালবেলাকে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১০

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১১

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৪

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৭

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৮

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৯

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

২০
X