আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শীত আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

শীতের দাপটে বেড়েছে চায়ের দোকানের ভিড়। ছবি : কালবেলা
শীতের দাপটে বেড়েছে চায়ের দোকানের ভিড়। ছবি : কালবেলা

পৌষের কনকনে শীত আর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনার আটঘরিয়ার জনজীবন। গত কয়েকদিন দিনে সূর্যের দেখা মিলছিল না। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে কিছুটা সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়া বইছে, রাতে পড়ছে ঘন কুয়াশা। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব।

শীতের দাপটে কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রিতে ওঠানামা করেছে। মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। লোকজন দিনের বেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। চা স্টলগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। সর্দি-কাশি,শাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগ বেড়েছে। ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে।

চা দোকানি মাহাতাব জানান, অন্য যে কোনো দিনের চেয়ে আজকে চার গুণ চা বিক্রি হচ্ছে।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শীতের কারণে ডায়রিয়া, সর্দি-কাশি ও নিউমোনিয়া রোগ দেখা দিয়েছে। হাসপাতালে সার্বক্ষণিক সেবা দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় ও ঘনকুয়াশার কারণে বীজতলার কিছুটা ক্ষতি হতে পারে। কৃষি বিভাগের কর্মীরা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

১০

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

১১

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১২

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১৩

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১৪

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১৬

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১৭

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৮

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৯

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

২০
X