বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের খরচ বাঁচিয়ে বই উপহার দিলেন নবদম্পতি

বাগেরহাটে নবদম্পতির বই বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
বাগেরহাটে নবদম্পতির বই বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিয়ের বৌভাত অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ না করে সেই অর্থ বাঁচিয়ে চার শতাধিক কলেজ শিক্ষার্থীর মাঝে বই উপহার দিয়েছেন মাধব-সাথী দম্পতি।

বাগেরহাটের চিতলমারীর কালিদাস বড়াল ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী মাধব ব্রহ্ম ও সাথী ঢালী কয়েক দিন আগে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের দিনই ওই দম্পতি সিদ্ধান্ত নেন তাদের বিবাহ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য তাদের পঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে কালিদাস বড়াল ডিগ্রি কলেজের নগেন্দ্র-মধুমালা মিলনায়তনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিদাস বড়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

এ সময় মাধব-সাথী দম্পতি অনুষ্ঠানের প্রধান অতিথি ও শিক্ষকদের সঙ্গে নিয়ে কলেজের সকল শিক্ষার্থীর হাতে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বিভিন্ন লেখকের বই তুলে দেন। এমন একটি ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে কলেজের সাবেক শিক্ষার্থী দম্পতির কাছ থেকে বই উপহার পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন কলেজের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে কালিদাস বড়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায় বলেন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী মাধব ব্রহ্ম ও সাথী ঢালীর এ ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি অনুস্মরণীয় দৃষ্টান্ত। যা শিক্ষার্থীদের বই পড়তে ও আলোকিত মানুষ হতে উদ্বুদ্ধ করবে।

মাধব চন্দ্র ব্রাহ্মণ বলেন, বিয়ের পর সবাই তো বউভাতে দাওয়াত করে খাওয়ানোর আয়োজন করে। আমার ইচ্ছে ছিল খাবারের আয়োজনে অনেক বেশি খরচ না করে, আমি ও আমার স্ত্রী যেসব স্কুলে-কলেজে পড়েছি, সেখানের সব বর্তমান শিক্ষার্থী ও শিক্ষককে একটি করে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বই উপহার দেব। সেই চিন্তা থেকে আমি আর আমার স্ত্রী এই অনুষ্ঠানের আয়োজন করি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X