ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জুয়ার আসর থেকে ৬১ হাজার টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে গ্রেপ্তারকৃত ৬ জুয়াড়ি। ছবি : কালবেলা
বগুড়ার ধুনটে গ্রেপ্তারকৃত ৬ জুয়াড়ি। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট-জোড়শিমুল পাকা সড়কের আনারপুর তিনমাথা বাজার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১ হাজার টাকা, তিন বান্ডিল তাস ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আনারপুর গ্রামের আখের আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২), আবুল হোসেনের ছেলে আবুল কালাম (৪৮), রত্নী পাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে গোলাম রব্বানী (৫২), মতিয়ার রহমানের ছেলে আব্দুল জলিল (৪০), আব্দুল প্রামাণিকের ছেলে সোলায়মান আলী (৪০) ও এনামুল হকের ছেলে লালন হোসেন (৩০)।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার আনারপুর তিনমাথা বাজার এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জুয়া খেলার আসর বসে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সেখানে জুয়া খেলার আসর বসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানার এসআই মোস্তাফিস আলম বাদি হয়ে জুয়াড়িদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগপন্থী আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৬, প্লাবিত ৫৯ উপজেলা

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

১০

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

১১

ফ্রান্স বনাম স্পেন : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

১২

স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন

১৩

ভারত / শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনশনরত সোনমের শারীরিক অবস্থার অবনতি

১৪

২০৩০ সালের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে ১ কোটি ৬১ লাখ পরিবার

১৫

শরীরে পানির অভাব কতটা, এই সহজ পরীক্ষার মাধ্যমে জেনে নিন

১৬

মেক্সিকোকে ‘অস্বাভাবিক’ শর্ত আর্জেন্টিনার, মার্কার প্রতিবেদন

১৭

একের পর এক বিস্ফোরণে কাঁপছে ইরানের বন্দর আব্বাস ও বুশেহর

১৮

সিরিয়ার বন্দরে তুর্কি যুদ্ধজাহাজ

১৯

গাইবান্ধায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

২০
X