হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াশায় ক্ষতির শঙ্কায় ভুট্টাচাষিরা

মানিকগঞ্জের ভুট্টা ক্ষেত। ছবি : কালবেলা
মানিকগঞ্জের ভুট্টা ক্ষেত। ছবি : কালবেলা

চলতি রবি মৌসুমে মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের আজিমনগর, সুতালড়ী ও লেছড়াগঞ্জ ইউনিয়নে ভুট্টা চাষ হয়েছে প্রায় ৬০ শতাংশ জমিতে। চরাঞ্চলে দোঁআশ মাটির পরিমাণ বেশি হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন অধিক হয়। এতে উৎপাদনের খরচের চেয়ে তুলনামূলক অনেকটাই বেশি লাভবান হওয়ায় আগের চেয়ে কয়েকগুণ বেশি ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা।

টানা কয়েকদিনের ঘনকুয়াশায় ভুট্টায় বিরূপ প্রভাব পড়ায় মারাত্মক ক্ষতির শঙ্কায় রয়েছেন চরাঞ্চলের শত শত ভুট্টাচাষিরা। এতে করে পোকার আক্রমণ দেখা দিয়েছে ভুট্টা ক্ষেতে। মাত্রাতিরিক্ত শীতের কারণে ভুট্টার গাছগুলোও তুলনামূলক কম বৃদ্ধি পাচ্ছে বলে জানান কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ভুট্টার আবাদ হয়েছে ৩ হাজার ১১০ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু চরাঞ্চলেই আবাদ হয়েছে প্রায় ২ হাজার হেক্টরের অধিক। মোট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৪১ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৪০৮ টন । তবে আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রমের আশায় ছিল কৃষি অফিস।

চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের কৃষক মোশারফ হোসেন জানান, আমি এ বছর ৫২ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। এতে আমার প্রতি বিঘায় ৩০ হাজার টাকা করে খরচ হয়েছে। কিন্তু হঠাৎ করেই তীব্র শীতে বেশ কয়েকদিন ঘনকুয়াশা পড়ায় মাজড়া পোকার আক্রমণে ভুট্টার বেশ ক্ষতি হয়ে গেল। প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে প্রতি বিঘায় গড়ে ৫০ মণ ভুট্টা পাওয়া যেত। এখন তো মনে হচ্ছে ফলন অনেক কম হবে। এতে আমাদের অনেক টাকা লোকসান হতে পারে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান দৈনিক কালবেলাকে জানান, ঘন কুয়াশা ও চলমান শৈত্যপ্রবাহের ফলে ভুট্টাসহ মাঠের বিভিন্ন ফসলে পোকা ও রোগের আক্রমণ দেখা দিতে পারে। এই বিরূপ আবহাওয়ায় ভুট্টায় আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দেয়। এজন্য ভুট্টা ক্ষেতের গাছের গোড়ার মাটি তুলে দিতে হবে। নিয়মিত মনিটরিং, স্কাউটিং ও প্রয়োজনে দমন ব্যবস্থা নিতে হবে। চলমান শৈত্যপ্রবাহে কৃষক ভাইদের করণীয় সংক্রান্ত লিফলেট কৃষি অফিস থেকে বিতরণ করা হচ্ছে। এছাড়া কৃষি অফিস প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি মাঠ কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X