হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হিলিতে ঘনকুয়াশায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা

ঘনকুয়াশায় নষ্ট হচ্ছে হিলির বোরো ধানের বীজতলা। ছবি : কালবেলা
ঘনকুয়াশায় নষ্ট হচ্ছে হিলির বোরো ধানের বীজতলা। ছবি : কালবেলা

দেশের উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে গত কয়েকদিনে তীব্র শীত ও ঘনকুয়াশায় বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। সার কীটনাশক ব্যবহার করেও কোনো ফল হচ্ছে না। আবহাওয়া এমন থাকলে চারার সংকট দেখা দিতে পারে বলছেন কৃষকরা। তবে বর্তমান আবহাওয়ার অবস্থা কিছুটা ভালো হলে সমস্যা কেটে যাবে দাবি কৃষি বিভাগের।

হিলিতে প্রায় প্রতিদিনই তাপমাত্রা কমছে। সন্ধ্যা থেকে শুরু করে দুপুর পর্যন্ত কুয়াশা ঝরছে। কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। দিনের অধিকাংশ সময় সূর্যের তেমন দেখা মিলছে না। কখনো মিললেও সেই রোদের তীব্রতা তেমন নেই। সঙ্গে হিমে বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নষ্ট হতে শুরু করেছে বোরো ধানের বীজতলা। অধিকাংশ বীজতলার বীজগুলো হলুদ ও লালচে বর্ণের হয়ে বীজগুলো মরে যাচ্ছে।

হিলির ইসমাইলপুর গ্রামের কৃষক মনোয়ার হোসেন বলেন, আমরা সার ও কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাচ্ছে না কৃষকরা। এতে করে চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।

হিলির বোয়ালদাড় গ্রামের কৃষক শাহজাহান বলেন, প্রায় চার বিঘা জমির জন্য পরপর দুবার বীজতলা প্রস্তুত করেছি কিন্তু ঘনকুয়াশার জন্য দুবারই বীজতলা নষ্ট হয়েছে। আমি ইরি বোরো ধান লাগানো নিয়ে খুব চিন্তায় আছি।

হাকিমপুর (হিলি) উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর যদি দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা না মেলে তাহলে ১২টা পর্যন্ত পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে ও রাতে সেটি খুলে রাখতে হবে। বীজতলায় কুসুম গরম পানি স্প্রে করার কথাও বলা হয়েছে কৃষকদের। এ ছাড়া ম্যানকোজেভ গ্রুপের যে ছত্রাক নাশক রয়েছে, সেটি স্প্রে করলে চারাগুলো সবল থাকবে ও ঘনকুয়াশার কবল থেকে রক্ষা পাবে। কৃষক সে মোতাবেক কাজ করছেন। বীজতলাগুলো ভালো রয়েছে বলেও দাবি তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১০

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১১

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৩

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৪

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৬

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৭

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৮

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

২০
X