স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অজি অধিনায়ক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া নারী ক্রিকেটে একটি যুগের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। দলের অধিনায়ক অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের বিপক্ষে ফেব্রুয়ারি–মার্চে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেই ক্রিকেটকে বিদায় জানাবেন এই তারকা উইকেটকিপার–ব্যাটার।

২০১০ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন হিলি। এরপর ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি নিজেকে গড়ে তুলেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল ক্রিকেটার হিসেবে। ওয়ানডেতে তার রান সংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি, আর টি–টোয়েন্টিতে করেছেন ৩ হাজার ৫৪ রান। টি–টোয়েন্টিতে তার অপরাজিত ১৪৮ রানের ইনিংসটি পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড।

উইলো টক পডকাস্টে অবসরের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে হিলি বলেন, “এই ভাবনাটা অনেক দিন ধরেই মাথায় ছিল। গত কয়েক বছর শারীরিকের চেয়ে মানসিকভাবে বেশি ক্লান্তিকর ছিল। চোট ছিল, আর ভেতরের শক্তিটাও ধীরে ধীরে কমে আসছিল। বারবার নিজেকে নতুন করে উজাড় করে দেওয়া কঠিন হয়ে পড়েছিল।”

তিনি আরও বলেন, “আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে ও জিততে ভালোবাসি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাড়না পুরোপুরি হারাইনি, তবে কিছুটা কমেছে। গত মৌসুমের ডব্লিউবিবিএল আমার জন্য একটা সতর্কবার্তা ছিল। একদিন সকালে উঠে মনে হয়েছিল—‘আরেকটা সাধারণ ক্রিকেটের দিন’। এই ভাবনাই আমাকে অবাক করেছিল, কারণ আমি বিশ্বাস করতাম আমি এখনো খেলাটাকে ভালোবাসি।”

ভারতের বিপক্ষে শেষ সিরিজে টি–টোয়েন্টি ম্যাচগুলোতে খেলবেন না হিলি। তবে ওয়ানডে সিরিজে তাকে দেখা যাবে। এরপর ৬ থেকে ৯ মার্চ পার্থের ওয়াকা স্টেডিয়ামে দিন–রাতের টেস্ট ম্যাচ খেলেই নিজের ১১তম ও শেষ টেস্টের মাধ্যমে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

হিলির অবসরের ফলে ২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারে তিনি ছয়টি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি ওয়ানডে বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন। ব্যক্তিগত স্বীকৃতির দিক থেকেও তিনি উজ্জ্বল—২০১৮ ও ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা নারী টি–টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পান হিলি।

সব মিলিয়ে, নেতৃত্ব, ধারাবাহিকতা আর বড় ম্যাচের পারফরম্যান্স—এই তিনের সমন্বয়েই অ্যালিসা হিলি অস্ট্রেলিয়া নারী ক্রিকেটের ইতিহাসে রেখে যাচ্ছেন এক অনন্য অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১০

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১১

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১২

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৩

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৫

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৬

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৮

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৯

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০
X