মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পলিথিন বন্ধে মূল জায়গায় হাত দেয় না সরকার’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার সুমন। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার সুমন। ছবি : কালবেলা

পলিথিন নিষিদ্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, মূল জায়গায় হাত দিতে হবে। সরকার মূল জায়গায় হাত না দিয়ে, যে জায়গায় হাত দিলে কোনো ঝামেলা হয় না সেসব জায়গায় হাত দিয়ে পার হতে চায় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের জজ কোর্টে আসামি পক্ষের আইনজীবী হয়ে মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ’৯৫ সালে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। এখন অনেকেই বিশ্বাস করবে না পলিথিন নিষিদ্ধ। পলিথিন ব্যবহারকারী বা যারা দোকানে বিক্রি করে এদের চেয়ে যারা দেশে পলিথিন আনে এবং যারা তৈরি করে এরা সবচেয়ে শক্তিশালী। এদের কোনোভাবেই সরকার ধরে না বা ধরতে চায় না।

তিনি আরও বলেন, সরকারকে জিজ্ঞাসা করলে উপরে উপরে বলে আমরা ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেব। যারা পলিথিন ব্যবহার করে এদের ম্যজিস্ট্রেটদের দিয়ে ৫শ, ৩শ আর ১৮শ জরিমানা করলেও পলিথিন কোনোদিন বাংলাদেশ থেকে কমবে না। পলিথিন নিষিদ্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। মূল জায়গায় হাত দিতে হবে।

ব্যারিস্টার সুমন বলেন, ফুটবলকে আমি ভালোবাসি। ফুটবলের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। মাদক থেকে দূরে রাখতে হবে। বাংলাদেশের ফুটবলের অবস্থা ১২টা থেকে ১৩টা বেজে গেছে। আমি চেষ্টা করব ৮-৯টা পর্যন্ত আনা যায় নাকি। যাতে মানুষ বলতে পারে ফুটবলের ১২টা বাজে নাই। সে জন্য আমি চেষ্টা করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১০

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১১

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১২

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৩

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৪

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৫

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৬

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৭

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৮

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৯

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

২০
X