মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্যের বিষয়ে যা বলল পুলিশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের কথা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন দুই আনসার সদস্য। অভিযুক্ত দুজনকে আদালতে সোপর্দ করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর থানার ওসি ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক এ বি এম তৌহিদুজ্জামান (সুমন) বলেন, গৃহবধূকে পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সু-চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন ভালো আছে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আশা করছি দ্রুত রিপোর্ট হাতে পাব।

ওসি ইকরাম হোসেন বলেন, গৃহবধূকে ধর্ষণের কথা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন দুই আনসার সদস্য। গৃহবধূর মা বাদী হয়ে দুই আনসার সদস্যের নাম উল্লেখ করে মামলা করেছেন। আমরা আসামিদের আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি।

উল্লেখ্য, এর আগে রোববার (১১ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। পরে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X