নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যকে হত্যা করে পালিয়ে বেড়াচ্ছিল বাবুল 

গ্রেপ্তার আসামি বাবুল। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আসামি বাবুল। ছবি : সংগৃহীত

চাঞ্চল্যকর বাংলাদেশ পুলিশ সদস্য হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এবং র‍্যাব-২ এর যৌথ বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৫।

এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে জেলার মান্দা উপজেলায় র‍্যাবের যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবুল (৪৫) নওগাঁ সদর থানার চকবিরাম গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। আর নিহত পুলিশ সদস্য নীলফামারী জেলায় ডিএসবিতে (এসআই) উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত পুলিশ কর্মকর্তা নীলফামারী জেলায় বিশেষ পুলিশ শাখায় (ডিএসবিতে) এসআই পদে কর্মরত ছিলন। কাজের সুবাদে তিনি ২০২৩ সালের ৩ অক্টোবর রাজশাহী জেলা আদালতে সাক্ষ্য দিতে যান। সাক্ষ্য প্রদান শেষে তিনি ও তার বন্ধু মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফুলবাড়ী উপজেলায় যাচ্ছিলেন। যাওয়ার পথে বিরামপুর সরকারি কলজ সংলগ্ন তেল পাম্পের সামনে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা নওগাঁগামী ফারুক পরিবহন নামক বাসের ধাক্কায় গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে নিহত পুলিশ কর্মকর্তার পিতা বাদী হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এবং র‌্যাব-২ এর যৌথ আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়। তবে আসামি বাবুল প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকার চষ্টা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র‌্যাব-৫ এবং র‌্যাব-২ এর যৌথ অভিযানে ৭ ফেব্রুয়ারি ভোরে নওগাঁ জেলার মান্দা থানা এলাকা থেকে এজাহারনামীয় পলাতক আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে ওই দিনই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১০

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১১

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১২

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৩

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৪

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৫

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৬

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৭

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৮

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X