রংপুর ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে আরও এক বিএনপি নেতার মৃত্যু

রংপুর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
রংপুর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

রংপুর কেন্দ্রীয় কারাগারে মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তিনি মারা যান। রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা যায়, স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গত ১৩ জানুয়ারি রংপুরের আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে মনোয়ারকে কারাগারে পাঠান। কারাগারে থাকা অবস্থায় এর আগে দুইবার অসুস্থ হয়ে চিকিৎসা নেন তিনি।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সকাল ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, হাজতির মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকের রিপোর্ট আমরা এখনও পাইনি। হাজতির মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে বিএনপির ২৮ অক্টোবরের কর্মসূচির পর কারাবন্দি অবস্থায় বিএনপির ১২ নেতাকর্মী মারা গেছেন। কারাগারে যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি বিএনপি ও নিহতদের পরিবারের।

তবে কারা কর্তৃপক্ষের দাবি, যেকোনো বন্দি অসুস্থ হলে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্ত্রীর গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

‘জন নায়াগান’ / কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

১০

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

১১

ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

১২

বাড়ছে সুরমা নদীর পানি, দুর্যোগ প্রস্তুতি জোরদারের নির্দেশ

১৩

ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা

১৪

প্রকাশের আগেই বৃত্তির ফল ফাঁস, ডিপিই কর্মকর্তা বরখাস্ত

১৫

ভারী বর্ষণে জলাবদ্ধতা, সাতক্ষীরায় বিপর্যস্ত জনজীবন

১৬

চলমান দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

১৭

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

১৮

শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

১৯

পেনশনে বড় সুখবর, কারা পাচ্ছেন বাড়তি সুবিধা?

২০
X