শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক ইয়াবাসহ আটক

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক সাইদুর রহমান হিমু। ছবি : সংগৃহীত
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক সাইদুর রহমান হিমু। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক সাইদুর রহমান হিমুকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর কাপাসিয়া সংযোগ সড়ক থেকে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।

আটক সাইদুর রহমান হিমু (৩৫) উপজেলা পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুল মান্নান এর ছেলে। তিনি গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব রয়েছেন।

শ্রীপুর থানার এএসআই নাসির উদ্দিন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীপুর কাপাসিয়া সড়কে অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করা হয়েছে। এরপর তার দেহ তল্লাশি করে ৫০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটকের সময় অভিযুক্ত অনেক ধস্তাধস্তি করেছে পালিয়ে যেতে। অভিযুক্ত সেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গাজীপুর জেলা সেচ্ছাসেবকে লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ বলেন, আমাদের আগের কমিটিতে সে ছিল, বর্তমান কোনো কমিটিতে তার নাম নাই। কোথাও সে স্বেচ্ছাসেবক লীগের পরিচয় দিয়ে থাকলে, তার নাম থেকে থাকলে এবং ইয়াবাকাণ্ডে জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

অগ্রগতি পর্যালোচনা সভায় / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

১০

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

১১

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

১২

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

১৩

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

১৪

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

১৬

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

১৭

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১৮

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১৯

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

২০
X