বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে নেসকোর গণশুনানি

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসির গণশুনানি। ছবি : কালবেলা
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসির গণশুনানি। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎ গ্রহকদের নিয়ে গণশুনানি হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসির উদ্যোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে এ গণশুনানি হয়।

সকাল ১০টায় নেসকো ফুলবাড়ী কার্যালয়ের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে নেসকোর বিভিন্ন পর্যায়ের বিদ্যুৎ গ্রাহক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রাহকদের কাছ থেকে সেবার মান উন্নয়ন কল্পে পরামর্শ এবং বিভিন্ন পর্যায়ের অভিযোগ শোনেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসির দিনাজপুর সার্কেলের পরিচালন ও সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরিদুল হাসান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল, দিনাজপুর বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ নেসকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক, নেসকোর ফুলবাড়ী উপজেলা আবাসিক প্রকৌশলী মো. রুবেল ইসলাম হাওলাদার, পৌর কাউন্সিল শাহানুর রহমান, ফুলবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনায় ফুলবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ ভুতুরে বিলের বিষয়ে প্রশ্নের জবাবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসির দিনাজপুর সার্কেলের পরিচালন ও সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরিদুল হাসান বলেন, এটি একটি চক্রান্ত। আমাদের থেকে কোনো সুবিধা না পেয়ে কে বা কারা এ ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে গ্রাহককে বিভ্রান্ত করছে। আমরা ওই কুচক্রিমহলের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করছি। ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে বিদ্যুৎ বিল একটিও যাচাই না করে করা হয় না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১০

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১১

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১২

পর্তুগালের একাদশ ঘোষণা

১৩

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৪

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৫

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৭

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৮

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৯

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

২০
X