পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জুয়ার টাকা জোগাতে নবজাতক বিক্রি করলেন মা-বাবা

নবজাতক বিক্রিতে অভিযুক্ত দম্পতি। ছবি : কালবেলা
নবজাতক বিক্রিতে অভিযুক্ত দম্পতি। ছবি : কালবেলা

গাইবান্ধার পলাশবাড়ীতে নবজাতক বিক্রি করে দিলেন মা-বাবা। জুয়ার টাকা জোগাতে হেরেন-ঝুম্পা দম্পতি এ কাণ্ড করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউপির ভবানীপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ভবানীপুর গ্রামের হেরেন চন্দ্র বিশ্বাস পেশায় একজন কর্মকার। কাজের পাশাপাশি জুয়া খেলা তার নেশা। প্রায় ২৩ বছর আগে ঝুম্পাকে বিয়ে করেন তিনি। অভাবের সংসারে রনি, নিরঞ্জন, রাবিন্দ্র ও জয়দেব নামে চার ছেলে সন্তান রয়েছে তাদের। সর্বশেষ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তার স্ত্রী ঝুম্পা পঞ্চম বারের মতো একটি ছেলে সন্তান প্রসব করেন।

প্রতিবেশীরা জানান, একদিকে জুয়ার নেশা, সংসারের অভাব এবং অপরদিকে কপট মানসিকতার এ দম্পতি তাদের সদ্য ভূমিষ্ট হওয়া সন্তানকে বিক্রি করে দেন। গোবিন্দগঞ্জ পান্থাপাড়া এলাকায় গোবিন্দবাবুর স্ত্রী ভক্তিরানী নবজাতককে কিনে নেন। পরে ভক্তিরানী গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রাপ্তের সহযোগিতায় ওই নবজাতককে ফের বিক্রি করেন। তবে তারা কার কাছে তা বিক্রি করেছেন তা জানা যায়নি।

সন্তানের মা ঝুম্পা রানী সাংবাদিকদের বলেন, জুয়া তার স্বামীকে ধ্বংস করেছে। সংসারে অভাবের কারণে তিনি এ কাজ করেছেন। তবে সন্তান কার ঘরে আছে তিনি জানেন না। যিনি সন্তান নিয়ে গেছেন তিনি একটি কাগজে তাদের সই নিয়েছেন।

সন্তানের বাবা হেরেন চন্দ্র বলেন, ‘আমি আগে জুয়া খেলতাম। এখন আর খেলি না। সংসারে অভাব কারণে সন্তান দত্তক দিয়েছি। মাইক্রোবাসে করে সন্তানটিকে ওরা নিয়ে গেছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রান্ত ভালো জানেন।’

পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রান্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নবজাতক কোথায় আছে বলা যাবে না।

তবে প্রথমবার ক্রয় করা ভক্তিরানী সাংবাদিকদের বলেন, কিছু টাকা নিয়ে যান। সন্তান রাজশাহীতে আছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ৫, বিপর্যস্ত দুই লক্ষাধিক মানুষ

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১০

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

১১

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

১২

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

১৩

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১৫

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৬

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৭

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৮

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X