শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে আমদানি বন্ধ

নাকুগাঁও স্থলবন্দর। ছবি : সংগৃহীত
নাকুগাঁও স্থলবন্দর। ছবি : সংগৃহীত

ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিল জেলার তুরা-ডালু সড়কের সংস্কারকাজের জন্য ভারত থেকে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ জুলাই) নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তবে অফিসিয়ালি সরকারিভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে বলে বন্দরের কাস্টমস বিভাগ জানিয়েছে। এ ছাড়া বিশেষ প্রয়োজনে সংস্কারের আগ পর্যন্ত মালামাল আসতে পারে বলেও সমিতি সূত্রে জানা গেছে।

সীমান্তের একাধিক সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশের উত্তরাঞ্চলের শেরপুর জেলার নাকুগাঁও স্থলবন্দরটি খুবই গুরুত্বপূর্ণ। এ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের তুরা-ডালু সড়কে ভুটানসহ উত্তর-পূর্ব ভারতের অন্যান্য প্রদেশ থেকে পাথর-কয়লাসহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে।

স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারি বর্ষণে মেঘালয়ের ডালু-তুরা সড়ক ক্ষতিগ্রস্ত হলে তা সংস্কারকাজ চলছে। ফলে ওই সড়কে পাথর ও কয়লাবোঝাই ভারী ট্রাক চলাচলে সড়কের সংস্কারকাজ ব্যাহত হচ্ছে। তাই ওই সড়কের সংস্কারকাজ দ্রুত করার জন্য অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ভারতীয় অংশে রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা ছিল। ঝুঁকি নিয়ে এতদিন চলাচল করলেও এখন অনুপযোগী হয়ে গেছে। তবে ব্যবসায়ীদের অনুরোধে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। এই বিষয়টি ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে ৯ জুলাই আমাকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে নাকুগাঁও স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানায়, সরকারিভাবে আমদানি-রপ্তানি বন্ধ না হলেও ভারতীয় অংশে সড়ক সংস্কারের কাজ চলায় সেদেশের ব্যবসায়ীরা আপাতত কিছুদিন পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে আমি জেনেছি। তবে যাত্রী পারাপার ও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X