বরিশাল ব্যুরো
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীকে লিবিয়ায় নিয়ে বিক্রি, বরিশালে মামলা করল স্ত্রী

বরিশালের মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল আদালত ভবন। ছবি : কালবেলা
বরিশালের মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল আদালত ভবন। ছবি : কালবেলা

স্বামীকে লিবিয়ায় নিয়ে বিক্রি বা হত্যা করার অভিযোগ এনে ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বরিশালের এক নারী। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে এ মামলা করেন জেলার বানারীপাড়ার রূপা খানম।

অভিযুক্তরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জের কাটাবুনিয়া এলাকার লিবিয়া প্রবাসী এমডি আকরাম ফকির, তার স্ত্রী ফাতেমা ওরফে ডলি, আকরামের বাবা রশিদ ফকির, শ্বশুর মারুফ মাঝি, রুবি খানম এবং সাদ্দাম হোসেন।

ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুর হোসেন পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা এজাহারের বরাত দিয়ে বলেন, বাদীর স্বামী আবুল খন্দকার বানারীপাড়া বাজারের টেইলারিং কাজ করতেন। পরিবারের অভাব-অনটনের সুযোগ নিয়ে বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ৪ লাখ টাকা নেন অভিযুক্তরা। গত বছর ১৯ মার্চ লিবিয়ায় নিয়ে আকরাম তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখেন। পরে তাকে বিক্রি করে দেওয়া হয়। সেখানে আবুলকে দিয়ে দাস হিসেবে কাজ করানো হয় বলে মোবাইল ফোনে তার স্ত্রীকে জানিয়েছেন।

ভুক্তভোগীর দাবি, গত ১৭ জানুয়ারি অভিযুক্তরা জানিয়েছে, লিবিয়ায় আবুল খন্দকার মারা গেছেন। লাশ আনতে ৫ লাখ টাকা দিতে হবে। প্রতারণার মাধ্যমে আবুল খন্দকারকে লিবিয়া নিয়ে দাস হিসেবে কাজ করানো হচ্ছে কিংবা তাকে হত্যা করেছেন অভিযুক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১০

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

১১

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

১২

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

১৩

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

১৪

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

১৫

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

১৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

১৭

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১৮

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১৯

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X