উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

পূজা উদযাপন পরিষদ উখিয়ার কমিটি গঠন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার নেতৃত্বে স্বপন ও রুপন। ছবি : কালবেলা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার নেতৃত্বে স্বপন ও রুপন। ছবি : কালবেলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ আয়োজন ছিল। এতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে স্বপন শর্মা রনিকে সভাপতি ও রুপন দেওয়ানজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচিতরা পরে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক বেন্টু দাশ। এতে অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সাংবাদিক দীপক শর্মা দিপু, যুগ্ম সম্পাদক স্বপন দাশ ও মিটন পাল, সাংগঠনিক সম্পাদক মিটন দাশ মিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সাংবাদিক দীপন বিশ্বাস, রাজাপালং ইউনিয়ন শাখার সভাপতি জয়ধন ঘোষ, সাধারণ সম্পাদক সজল কান্তি ধর, উদযাপন পরিষদের রাষ্ট্রন দেবনাথ, বীরেশ্বর রুদ্র, বিকাশ কান্তি চৌধুরী, কার্তিক শর্মা, সুমন শর্মা, অজিত শর্মা নিতাই, স্বপন শর্মা, আপন শর্মা, ইমন মল্লিক বাবু, রিপন রুদ্র, কাজল দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সনাতনী সমাজের বিভিন্ন মঠ-মন্দির সুরক্ষা ও নানান সমস্যা নিরসনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলিষ্ঠ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রবীন্দ্র দাশ রবি। প্রথম অধিবেশন শেষে জেলা সভাপতি উজ্জ্বল করের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে পূর্ববর্তী উখিয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১১

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১২

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১৩

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১৪

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৬

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৭

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৮

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৯

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

২০
X