চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্ব যুব উৎসব

রাশিয়া যাচ্ছেন ৯৫ বাংলাদেশি

শনিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল বাংলাদেশের জাতীয় প্রস্তুতি কমিটি। ছবি : কালবেলা
শনিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল বাংলাদেশের জাতীয় প্রস্তুতি কমিটি। ছবি : কালবেলা

বিশ্ব যুব উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে রাশিয়ায় যাচ্ছেন ৯৫ জন তরুণ। এর মধ্যে ৫৩ জনের সব খরচ বহন করবে রাশিয়া। বাকিদের বহন করতে হবে নিজেদের ফ্লাইটের টিকিটের খরচ। এই ৯৫ জনের মধ্যে চট্টগ্রাম থেকে অংশ নিচ্ছেন ৯ জন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের বাংলাদেশের জাতীয় প্রস্তুতি কমিটি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত রাশিয়ান অ্যাম্বাসাডর কনস্যুলার আশিক ইমরান, বিশ্ব যুব উৎসব রাশিয়ার বাংলাদেশ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তারেক মাহমুদ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন হায়দার।

এ উৎসবে অংশগ্রহণকারীরা বিশ্ব দরবারে তুলে ধরবেন মুক্তিযুদ্ধের ইতিহাস, পর্যটন, লোক ও হস্তশিল্প, মৃৎশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, পাটের থলে, মুদ্রা, মিষ্টি, খাবার। ইতোমধ্যে প্রায় সকল প্রক্রিয়াই সম্পন্ন করেছেন অংশগ্রহণকারীরা। সবকিছু ঠিক থাকলে আগামী ১-৭ মার্চ রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে (সোচি) অনুষ্ঠিত হবে এ বিশ্ব যুব উৎসব।

২০১৭ সালেও একবার রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এ আয়োজন। সেখানে বাংলাদেশ থেকে প্রায় ৮৫ জন অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন বিশ্ব যুব উৎসব রাশিয়ার বাংলাদেশ প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন হায়দার।

তিনি বলেন, ৩২ জন যুব প্রতিনিধি রিজিওনাল প্রোগ্রামে সুযোগ পাবেন। এবার উৎসবে অংশ নিতে ১৮৮টি দেশের ৩ লাখ ৯ হাজার ৫৪২টি আবেদন জমা পড়েছিল। তবে অংশ নেবেন ১০ হাজার বিদেশি ও ১০ হাজার রাশিয়ান। কর্মদক্ষতা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক অন্তর্ভুক্তি, সামাজিক কার্যক্রম, শিক্ষা, প্রশ্নোত্তরের মাধ্যমে ক্যাটাগরি নির্ধারণ করা হয়।

তিনি আশা করেন, উৎসব থেকে ফিরে অর্জিত শিক্ষায় অংশগ্রহণকারীরা দেশের উন্নয়নে কাজ করতে পারবেন। উৎসবে রাশিয়ান সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শনী, বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার, পোশাক, বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী তুলে ধরা হবে।

আয়োজন থাকবে খেলাধুলা, কর্মশালা ও আলোচনা ইত্যাদি। সেখানে বাংলাদেশের স্টলে তুলে ধরা হবে মুক্তিযুদ্ধের ইতিহাস, পর্যটন, লোক ও হস্তশিল্প, মৃৎশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, পাটের থলে, মুদ্রা, মিষ্টি, খাবার। একদিন অংশগ্রহণকারী পরবেন শাড়ি ও পাঞ্জাবি। তাদের হুডি পোশাকে স্মৃতিসৌধ ও রিকশাচিত্র থাকবে।

বিশ্ব যুব উৎসব রাশিয়ার জাতীয় প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তারেক মাহমুদ বলেন, ২০১৭ সালে এ প্রোগ্রাম হয়েছিল। এবার ২৭-২৯ ফেব্রুয়ারি ফ্লাইটে অংশগ্রহণকারী ৯৫ জন যাবেন রাশিয়ায়। এর মধ্যে ৯ জন চট্টগ্রামের। এ ছাড়া ১০ জন সাংবাদিক যাচ্ছেন নির্বাচনের তথ্য সংগ্রহ করতে। এটি আমাদের জন্য গৌরবের।

রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান বলেন, রাশিয়ায় মেধাবী শিক্ষার্থী, বিশেষজ্ঞদের নেওয়া হয় উৎসবে। এখানে অর্জিত দক্ষতা দিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবেন। রাশিয়া বাংলাদেশের স্বাধীনতাকাল থেকে আন্তরিক বন্ধু। আশা করি, যারা এ উৎসবে যাবেন তারা দেশের দূত হিসেবে কাজ করবেন। রাশিয়া সরকার বিভিন্ন খাতে ১৪২টি বৃত্তি দিচ্ছে। আগামীতে আরও বাড়ানোর প্রচেষ্টা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১২

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৩

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৪

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৫

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৬

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৭

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৮

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৯

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

২০
X