চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:১১ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ এএম
অনলাইন সংস্করণ

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তার আসামি। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি কালা বাচ্চু ওরফে কালু নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জঙ্গল সলিমপুরের র‍্যাব হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার ১৯ নম্বর আসামি বাচ্চু। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের এক নং সমাজে কালুর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।

‎ওসি মাহিনুল ইসলাম আরও জানান, জঙ্গল সলিমপুরে অভিযানকালে সন্ত্রাসী হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় বৃহস্পতিবার সকালে র‍্যাবের এক উপসহকারী পরিচালক বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় মো. ইয়াসিন ও নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনকে সুনির্দিষ্ট আসামি করার পাশাপাশি ১৫০ -২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

‎মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X