পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বাধ্যতামূলক ধান চাষ করতে হবে’

পাইকগাছায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মো. রশীদুজ্জামান। ছবি : কালবেলা
পাইকগাছায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মো. রশীদুজ্জামান। ছবি : কালবেলা

এক সময়ের কৃষি অধ্যুষিত পাইকগাছা-কয়রা লবণ পানির আগ্রাসনে বিরান ভূমিতে পরিণত হয়েছে। একসময় এখানে প্রতিটি বাড়িতে গোলাভরা ধান আর গোয়ালভরা গরু ছিল। কৃষিকাজ করে সবাই সুন্দর জীবন-যাপন করত। এখন চিংড়ি চাষের নামে লবণ পানির অবাধ ব্যবহারের ফলে গত ৪ দশকের ব্যবধানে উপকূলীয় এ জনপদে মানুষের বসবাস অনুপযোগী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

তিনি শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পাইকগাছার চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখানকার প্রাণ প্রকৃতি হুমকির মুখে পড়েছে। নদ-নদী ও সরকারি খালগুলো ভরাট হয়ে গেছে। খাবার পানির চরম সংকট তৈরি হয়েছে। কাজের অভাবে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এলাকা মানুষশূন্য হয়ে পড়ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে এখানে কোনো মানুষ বসবাস করতে পারবে না। আমরা যেভাবে প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছি তেমনি প্রাকৃতিক পরিবেশেই বেঁচে থাকতে চাই।

তিনি আরও বলেন, লবণ পানির ক্ষতিকর দিক সংসদে তুলে ধরেছি। লবণ পানির কোথায় ব্যবহার হবে তা প্রধানমন্ত্রী আইন প্রণয়ন করার মাধ্যমে ব্যবস্থা নেবেন। এলাকা লবণ পানি মুক্ত হোক এটা এখানকার বেশিরভাগ মানুষের চাওয়া। এ জন্য চলতি বছর এক ইঞ্চি জায়গা পতিত না রেখে ঘের মালিকরা বাধ্যতামূলক ধান রোপণ করার শর্তে চিংড়ি চাষ করতে পারবে। কিন্তু ২০২৫ সাল থেকে পাইকগাছা-কয়রার কোথাও কেউ লবণ পানি উত্তোলন করতে পারবে না।

আওয়ামী লীগ নেতা প্রমথনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, আওয়ামী লীগ নেতা সমীরণ সাধু, শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবিসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১০

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১১

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১২

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৩

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৪

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৫

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৬

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৭

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৮

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৯

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

২০
X