শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আরও ১০ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। পুরোনো ছবি
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। পুরোনো ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। আগামী তিন মাসের মধ্যেই ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যাতে করে শিক্ষাপ্রতিষ্ঠানে যে পদগুলো শূন্য রয়েছে সেগুলো পূরণ হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে এক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে ‘টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার এটি। আজ ছিল প্রথম দিন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী কথা বলেন।

এ দিকে সম্মেলনের উদ্বোধনও করেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ান বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. রাশিদুল হাসান, মাভাবিপ্রবির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণাকাজ উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১০

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১১

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১২

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৩

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৪

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৫

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৬

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৭

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৮

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৯

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

২০
X