মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা থাকা জরুরি : এমপি সোহাগ 

শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন এইচ.এম বদিউজ্জামান সোহাগ। ছবি : কালবেলা
শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন এইচ.এম বদিউজ্জামান সোহাগ। ছবি : কালবেলা

শিশু-কিশোর ও যুবকদের নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চা থাকা জরুরি বলে জানিয়েছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এইচ.এম বদিউজ্জামান সোহাগ।

রোববার দুপুর ১২টার দিকে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয় ও বেলা ২টার দিকে কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাদকমুক্ত ও সুস্থ্য সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বদিউজ্জামান সোহাগ।

তিনি বলেন, শুধু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য যথেষ্ট নয়। শিশু-কিশোর ও যুবকদের মানসিক ও শারীরিক বিকাশসহ উদার ও নৈতিক চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চা থাকা জরুরি। শুধু বছর শেষে একদিন প্রতিযোগিতা নয়। সারা বছর খেলাধুলার চর্চা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, চেয়ারম্যান শাহজাহান আলী খান, বিদ্যালয়ের সভাপতি খ.ম. লুৎফর রহমান ও প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১০

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১১

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১২

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৪

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৫

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৬

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৮

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৯

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

২০
X