নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

গত ১৭ বছর খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছিল : দুলু

নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৭-১৮ বছর দেশে খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছিল। তখন আওয়ামী লীগপন্থি না হলে ভালো খেলোয়াড় হওয়ার পরেও কেউ ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টিমে অংশগ্রহণ করতে পারতেন না।

শনিবার (১০ জানুয়ারি) নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, তারেক রহমান মনে করেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধাদের বর্তমানে যেভাবে সম্মানী দেওয়া হয়, তেমনি জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারাও সম্মানী পাবেন।

তিনি আরও বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। অথচ খেলোয়াড়রা যখন খেলার জীবন শেষ করে অবসরে যান, তখন তাদের অনেককে অর্থের অভাবে কষ্টে জীবন পার করতে হয়। এই কারণে আমাদের নেতা তারেক রহমান খেলোয়াড় ও খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, স্কুল পর্যায়ে আন্তঃস্কুল খেলা ও কলেজ পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা যা বন্ধ হয়ে গিয়েছিল, তা আবার চালু করা হবে। তিনি ঘোষণা দেন, একজন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল খেলোয়াড় অবসর নিলে যেন সরকারি ভাতা পান, তার ব্যবস্থা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মো. বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১০

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১১

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১২

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৩

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৪

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৫

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৬

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৭

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৮

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৯

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

২০
X