ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৫:৫৩ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্যালিকার সঙ্গে পরকীয়া, স্বজনদের হামলায় দুলাভাই নিহত

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

ফরিদপুরের মধুখালীতে শ্যালিকার সঙ্গে পরকীয়ার কারণে দুলাভাইকে হত্যা করেছে স্বজনরা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে হাটঘাটা গ্রামে নিহত নিজাম উদ্দিনের নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের মৃত. মানিক শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের নিজামউদ্দিন বিয়ে করেন একই ইউনিয়নের দিঘলিয়া গ্রামের মৃত. জাহিদুল শেখের মেয়ে জামেলা খাতুনকে। বিয়ের পর শ্যালিকা জলি খাতুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নিজাম উদ্দিন। সম্প্রতি জলি খাতুনেরও বিয়ে ঠিক হলে নিজামের হস্তক্ষেপে সেই বিয়ে হয়নি। এজন্য নিজামের শ্বশুরবাড়ির লোকজন নিজামের ওপর ক্ষুব্ধ ছিলেন।

বুধবার (২০ মার্চ) নিজামউদ্দিন তার শ্যালিকা জলি খাতুনকে সঙ্গে নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ আত্মীয়কে দেখতে আসেন। সেখান থেকে জলিকে সঙ্গে নিয়ে নিজাম উদ্দিন তার বাড়িতে যান। শ্বশুরবাড়ি থেকে জলিকে ফিরিয়ে দিতে বললেও নিজামউদ্দিন শ্যালিকাকে তার কাছে রেখে দেন।

এরই জেরে বৃহস্পতিবার মধ্যরাতে নিজামউদ্দিনের বাড়িতে হামলা চালায় স্বজনরা। এ সময় নিজামউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে জলিকে তারা নিয়ে যায়।

আহত নিজামকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেলে নেওয়ার পথে নিজামউদ্দিন মারা যান।

মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন কালবেলাকে বলেন, সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

বনের হাতি কেন লোকালয়ে

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

১০

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

১১

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

১২

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

১৩

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

১৪

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

১৫

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

১৬

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

১৭

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১৮

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১৯

টাকার বিনিময়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

২০
X