নওগাঁ ও ধামইরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে বৈঠক

বিজিবি-বিএসএফ বৈঠক। ছবি : কালবেলা
বিজিবি-বিএসএফ বৈঠক। ছবি : কালবেলা

নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবি কর্তৃক বিএসএফের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সীমান্ত, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত আইন লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধসহ বিজিবি-বিএসএফ বাহিনীর মধ্যে সুসমন্বয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারে ১৬৪ শীতল মাঠ ক্যাম্প এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ মার্চ) বেলা ১১টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর এর মধ্যে সীমান্ত পিলার ২৫৪ এমপি হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকী নামক স্থানে বিজিবির আহ্বানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। অপর দিকে ৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের আরাদপুর ১৬৪ ব্যাটানিয়নের কমান্ড্যাট শ্রী সঞ্জয় কুমার মিশ্রা।

এ সময় সৌজন্য সাক্ষাৎ এ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পত্নীতল ব্যাটালিয়ন (১৪বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে সু-সমন্বয় ও দ্বি-প্রাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে বিগত ২ বছরে সীমান্তে কোনো ধরনের অনাকাক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে, সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসঙ্গে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।

উল্লেখ্য ১৪ বিজিবির বর্তমান অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি এই ব্যটালিয়নে যোগদানের পর থেকে সীমান্ত অপরাধ দমনে জোরালো ভূমিকা রাখায় বর্তমানে সীমান্ত এলাকা অনেকটা শান্ত পরিবেশ বিরাজ করছে বলে সীমান্তে বসবাস কারীরা জানান এবং বিজির উল্লেখযোগ্য অভিযানের কারণে সীমান্তে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব অনেকটাই কমে যাওয়ায় উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বিজিবির ভূয়সী প্রশংসা করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদসহ সুধীমহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১০

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১১

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১২

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৩

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৪

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৫

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৬

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৭

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৮

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৯

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

২০
X