টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে শ্রমিক নেতা হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

টঙ্গীতে শ্রমিক নেতা হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

গাজীপুরের পোশাক শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার অন্যতম আসামি আকাশ আহমেদ বাবুলকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৪ জুলাই) ভোর রাতে বাবুলকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে গ্রেপ্তার করা হয়। বাবুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, গত ২৫ জুন গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্ট কোম্পানিতে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে কথা বলতে যান নিহত শহিদুল ইসলাম শহিদ। সেখান থেকে ফেরার পথে বাবুলসহ সংঘবদ্ধ ১২-১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি আঘাত করে। ওই দিন হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ছয়জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। যেখানে দুই নম্বর আসামি করা হয় বাবুলকে। তারপর থেকে ছায়া তদন্ত শুরু করে র্যাব। তারই অংশ হিসেবে শুক্রবার ভোররাতে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আসামি আকাশ আহমেদ বাবুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে শহিদ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা।

এর আগে এই অভিযান চালিয়ে এই মামলার মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো, রাইসুল ইসলাম রতন (১৯), মো. জুলহাস আলী রকি (২৩), মো. সোহেল হাসান সোহাগ (২৪) ও মো. শাহিনুল ইসলাম শাহীন (২১), মাজহারুল ইসলাম, হানিফ ও রাসেল। এদের মধ্যে মাজহারুল ও রাসেল বর্তমানে রিমান্ডে রয়েছে। এ নিয়ে এই মামলার মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১০

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১১

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১২

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৩

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৪

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৫

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৬

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৭

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৮

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৯

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

২০
X