টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান আমলে কীভাবে ভালো ছিলেন প্রশ্ন মুক্তিযুদ্ধমন্ত্রীর

টাঙ্গাইলে কাদেরীয়া বাহিনীর মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর পরিদর্শন করেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। ছবি : কালবেলা
টাঙ্গাইলে কাদেরীয়া বাহিনীর মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর পরিদর্শন করেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। ছবি : কালবেলা

‘বাংলাদেশের চেয়ে পাকিস্তানের আমলেই ভালো ছিলাম’ নির্বাচনের আগে দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন- পাকিস্তান আমলে কোন সুযোগে আপনারা ভালো ছিলেন তার নাম বলেন।

শনিবার (৩০ মার্চ) সকালে টাঙ্গাইল আশিকপুর বাইপাস নগরজলফৈ এলাকায় কাদেরীয়া বাহিনীর মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর পরিদর্শনকালে এ প্রতিক্রিয়া জানান মুক্তিযুদ্ধমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, গত দশ দিন ধরে পেঁয়াজ, তেল, ডালসহ বেশকিছু নিত্যপণ্যের দাম কমছে। আর এ সময়ে এটাই তাদের সহ্য হচ্ছে না। তাদের মতে, ১৬০ টাকা কেজি পেঁয়াজের দাম থাকা উচিত ছিল। আর সেই পেঁয়াজ আজ ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক এটি বিএনপি চায় না। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা। সেটি যেন না করতে পারে এ জন্য আজ ভারতের পণ্য বর্জনের আন্দোলন করছে তারা। ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এ দেশকে আবার মিনি পাকিস্তান বানিয়েছিল তারা।

এ সময় টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ আরও অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X