টাঙ্গাইল প্রতিনিধি:
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০১:৫৮ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি হাস্যকর : কৃষিমন্ত্রী

পুরানো ছবি।
পুরানো ছবি।

নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের যে দাবি বিএনপি করছে সেটি হাস্যকর বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা বাংলাদেশকে শান্ত রাখতে চাই, স্থিতিশীল রাখতে চাই।

শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যারা এসব বলছে তাদের এটি দুঃস্বপ্নে পরিণত হবে। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই এটি দুঃস্বপ্নে পরিণত হবে। একটি নির্বাচিত সরকার কোনদিনই কারো দাবিতে পদত্যাগ করবে না। ২০১৪-২০১৫ তাদের সন্ত্রাস আমরা দেখেছি। সন্ত্রাসকে এ দেশের জনগণ মোকাবেলা করেছে। তাদের এই পদত্যাগের দাবি একটা হাস্যকর ব্যাপার। এটা কোনদিনই বাস্তবায়িত হবে না। আগামী নির্বাচন যাতে সুন্দর সুষ্ঠু হয় এ পথে তারা আসবে এবং এই দাবিই করবে যে কীভাবে নির্বাচনটা সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় এবং সেটি নির্বাচন কমিশন করবে এবং আমরা সকলে মিলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা জানে এখানে সবকিছুই সংবিধান অনুযায়ী হবে। পবিত্র সংবিধানের বাইরে এখানে কিছুই করার নাই। তারা সুন্দর করে বলেছে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার আমরা বুঝি না, আমরা বুঝি দেশের আইন, দেশের সংবিধান। সেটির আলোকে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি জোড়ালো। প্রধানমন্ত্রী তাদের এই আশ্বাস দিয়েছেন যে, তার অফিস থেকে সর্বাত্বক চেষ্টা করবেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করে একটি ভালো নির্বাচন করার।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১১

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১২

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৪

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৫

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৭

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৯

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০
X