মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০১:৪৮ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কালিগঞ্জের কৃষ্ণনগরে আঞ্চলিক প্রেসক্লাবের হিফজুল কোরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : সৌজন্য
কালিগঞ্জের কৃষ্ণনগরে আঞ্চলিক প্রেসক্লাবের হিফজুল কোরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : সৌজন্য

‘সুস্থ সংস্কৃতির বিকাশ ও কোরআনের আলো ছড়িয়ে দিতে আমাদের প্রত্যাশা’- এই স্লোগান কে সামনে রেখে, সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগরে আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে ২ দিন ব্যাপী হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা-২৪ জাঁকজমকপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকাল ১০ টায় কৃষান মজদুর ইউনাইটেড একাডেমি মাঠে সূরা ফাতিহা শরিফ তেলাওয়াতের মধ্য দিয়ে মাওলানা আইয়ুব হোসেনের সঞ্চালনায় ও মো: আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় হিফজুল কোরআনে ৬৫ এবং ইসলামি সঙ্গীতে ৬০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। হিফজুল কুরআনে ১ম স্থান অের্জন করেন মো. মহিম মুনতাসির এবং ইসলামি সংগীতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ আলামিন সিদ্দি।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশ বরেণ্য ইসলামী সংগীত শিল্পী বৃন্দ, এবং প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজগণ।

দ্বিতীয় দিন ৩১ শে মার্চ রবিবার সকাল থেকে দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু হয়, এবং ফাইনাল রাউন্ড সম্পন্ন করা হয়। এবং দেশবরেণ্য শিল্পীদের নিয়ে দুপুর ২টায় ইসলামি সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মো: আফজাল হোসেন, ও খালিদ বিন মিজানের সঞ্চালনায় কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরউজ্জামান মন্টুর সভাপতিত্ব করেন।

হিফজুল কুরআনে ১ম মো. মহিম মুনতাসির, মো. হুজাইফা মাসুর ২য় এবং ৩য় স্থান অর্জন করেন মো. নাজমুল সাকিব। ইসলামি সংগীতে ১ম স্থান অধিকার করেন মোহাম্মদ আলামিন সিদ্দিক, ২য় ওহিদুজ্জামান সোহাগ, ৩য় হাসিব জামান, এবং দর্শক পর্বে বিজয়ী হন হাফেজ মো: মনিরুল ইসলাম

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকার পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X