রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুই আসনের মনোনয়পত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট আসন দুটির দলীয় সমন্বয়কদের সাথে নিয়ে মনোনয়নপ্রত্রে স্বাক্ষর করেন তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। একই সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে ওই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন আন্দালিব রহমান পার্থ।

তারেক রহমান লন্ডন থেকে ফেরার আগেই বিএনপি জানিয়েছিল, তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করবেন। সে অনুযায়ী, শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান তারেক রহমান। তিনি ছবি তোলা, ১০ আঙুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও স্বাক্ষর করার কাজ সারেন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তখন সেখানে উপস্থিত ছিলেন। ঢাকায় ফিরে গুলশানের বাড়িতে ওঠেন তারেক রহমান। ওই এলাকায়ই ভোটার হতে আবেদন করেন তিনি।

এর আগে, বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে রোববার বেলা ১১টা ২৬ মিনিটে দেওয়া এক পোস্টে জানানো হয়, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X