নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

একইস্থানে আ.লীগের দুই পক্ষের কর্মসূচি, উত্তেজনা

নাটোরের বাগাতিপাড়ায় একইস্থানে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা। ছবি : কালবেলা
নাটোরের বাগাতিপাড়ায় একইস্থানে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা একইস্থানে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা বিরাজ করছে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজার এলাকায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে ম্যাজিস্ট্রেট এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। মালঞ্চি স্টেশনের পূর্ব পাশে সাবেক সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল সমর্থিত উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আর পশ্চিম পাশে অবস্থান নেয় বর্তমান সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ সমর্থকরা।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্যকালে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচন করতে যেয়ে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা আমি তুলবো। এতটুকু অনিয়ম তো করবোই।’ তার এমন বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে।

এমন বক্তব্যের প্রতিবাদে তার দলীয় সদস্য পদ বাতিলের দাবিতে সোমবার (১ এপ্রিল) সকাল দশটার দিকে মানববন্ধনের কর্মসূচি দেয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল সমর্থিত উপজেলা আওয়ামী লীগের নেতারা।

অন্যদিকে সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কর্মী সভার ডাক দিয়েছেন তার সমর্থিত উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান বলেন, পাল্টাপাল্টি কর্মসূচির কথা তার জানা নেই। সংসদ সদস্য কালামের বিরুদ্ধে অপ্রচার চালানো হচ্ছে তার প্রতিবাদে আমরা কর্মীসভার আয়োজন করেছি।

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু বলেন, পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়ে তিনি কিছুই জানেন না। সংসদ সদস্য কালাম প্রকাশ্যে দুর্নীতি করে ভোটের খরচ তোলার ঘোষণা দিয়েছেন। তার প্রতিবাদে আমাদের কর্মসূচি।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ নান্নু খান বলেন, দুই পক্ষের কর্মসূচিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১০

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১১

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১২

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৩

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৪

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৫

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৭

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৮

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৯

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

২০
X