কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, এসআই হারুন বরখাস্ত

মুরাদনগর থানার এসআই হারুনুর রশিদ। ছবি : সংগৃহীত
মুরাদনগর থানার এসআই হারুনুর রশিদ। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে এক ইউপি সদস্যের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা চাঁদা দাবির অডিও রেকর্ড প্রকাশ হওয়ার পর মুরাদনগর থানার এক উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে মুরাদনগর থানার এসআই হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম।

জানা গেছে, এসআই হারুনুর রশিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

একপর্যায়ে ইউপি সদস্য আশরাফুল এসআইকে বলেন, দুই লাখ টাকা এই মুহূর্তে হাতে নেই। তবে কেন দেব আমি এই টাকা। উত্তরে এসআই হারুন বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। সব স্যারে জানে।

আশরাফুল কয়েক দিনের সময় চাইলে এসআই স্যরি বলে ফোন কেটে দেন। সেদিন রাতেই চাঁদাবাজির অভিযোগে এসআই আশরাফুলকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

চাঁদা দাবির অডিও রেকর্ডটি অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর-সার্কেল) রবিউল ইসলামের নজরে আসলে তিনি বিষয়টি তদন্ত করে সত্যতা পান। পরে এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার বরাবর ২৫ মার্চ প্রতিবেদন দেন। এই প্রতিবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপার আবদুল মান্নান এসআই হারুনকে ৩০ মার্চ সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন। সোমবার বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এসআই হারুনুর রশিদের চাঁদা দাবির বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। তিনি আমার নাম ব্যবহার করে এমনটা করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার পর পুলিশ সুপার অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

১০

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১১

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১২

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৫

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৭

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৮

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৯

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

২০
X