কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ায় ডা. তাহেরের নিন্দা ও প্রতিবাদ 

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের ৩টি নির্বাচনী অফিস ও একটি মাদ্রাসার বাসে দুর্বৃত্তদের দ্বারা আগুন ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এ প্রসঙ্গে সোমবার (১৯ জানুয়ারি) একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনী অফিস, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে জামায়াতের নির্বাচনী কার্যালয় ও দোকানে এবং বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুষ্কৃতকারীরা। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ডা. তাহের আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশিশক্তির মহড়া দিতে ও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানকে বাধাগ্রস্ত এবং ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির হীন উদ্দেশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, জামায়াত সুষ্ঠু পরিবেশে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে বদ্ধপরিকর। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের নির্বাচনী যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে সাধারণ নাগরিকদের আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ ধ্বংস করা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ধ্বংস ও নির্বাচন বানচাল করা তথা প্রভাবিত করার গভীর ষড়যন্ত্র। এমন কর্মকাণ্ডকে রুখে দিতে দোষীদের বিচারের আওতায় আনতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X