কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা-এমপির ওপর অভিমানে দেশ ধ্বংস করবেন না : হুইপ স্বপন

দোয়া মাহফিলে বক্তব্য দেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত
দোয়া মাহফিলে বক্তব্য দেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রীর ওপর অভিমান করে দেশ ধ্বংস না করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

তিন বলেন, আওয়ামী লীগ বিরামহীনভাবে সাড়ে চৌদ্দ বছর দেশ পরিচালনা করছে। এই সময়ের মধ্যে জগৎসেরা উন্নয়নবিদ শেখ হাসিনা ভিশনারি ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে গেছেন।

স্বপন বলেন, চরম সংকট মোকাবিলা করে তিনি একযোগে দেশের অর্থনৈতিক ভিত্তি রচনা, জনগণের জীবনমানের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার সুযোগ ও মান বৃদ্ধি এবং মানবকল্যাণের মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে অসামান্য সফলতা অর্জন করেছেন। বিশ্ব টালমাটাল অর্থনৈতিক বিশৃঙ্খল পরিবেশেও মিতব্যয় ও পরিকল্পিত বিনিয়োগের কারণে বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। রাষ্ট্র পরিচালনার স্টিয়ারিং শেখ হাসিনার হাতে না থাকলে বর্তমান কঠিন সময়ে বাংলাদেশকে শ্রীলঙ্কা, পাকিস্তানের ভাগ্য বরণ করতে হতো।

শনিবার (১০ জুন) জয়পুরহাট-২ নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত পাঁচটি পৃথক দোয়া মাহফিল এবং উন্নয়ন ও জন আকাঙ্ক্ষাবিষয়ক মতবিনিময় সভা এবং দুটি তথ্য-আপা মাঠ সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মূল নেতা ভুল করলে রাষ্ট্র ধ্বংস হয়। দলের নেতা, এমপি, মন্ত্রী ভুল করলে ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট এলাকা ক্ষতিগ্রস্ত হয়। একজন বিচক্ষণ রাষ্ট্রনেতার কঠোর নজরদারির মাঝে কাজ করার জন্য মন্ত্রিসভার সদস্যদের ভুল কম হয়েছে। কিন্তু অনেক কাজ করতে গেলে সফলতা, ব্যর্থতা দুটোই থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরাও জেলা, উপজেলা পর্যায়ের নেতা, এমপি, মন্ত্রীরা ভুল করেছি- এ কথা অস্বীকার করব না।

তিনি আরও বলেন, দলের অগণিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে সমর্থ হইনি। সব মানুষের সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। কিন্তু আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রীর ওপর অভিমান করে অনুগ্রহ করে বাংলাদেশকে ধ্বংস করবেন না। আজকের কঠিন সময়ে জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ পরিচালনার দায়িত্ব না থাকলে বাংলাদেশের টিকে থাকা দুষ্কর হবে, এগিয়ে যাওয়া সম্ভব হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X