হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি : কালবেলা
দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি : কালবেলা

বাংলা নববর্ষ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে টানা ছয় দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় দুদেশের পাসপোর্টযাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে হিলি বন্দরে ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ছয় দিন বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকরা চাইলে বন্দর থেকে পণ্য খালাস করে নিতে পারবেন।

হিলি ইমিগ্রেশনের ওসি আশরাফুল বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টযাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্থার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১০

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১১

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৩

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১৪

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

১৫

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৬

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১৭

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

২০
X