বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ

পাবনায় ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা
পাবনায় ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা

দাবদাহ ও আর গরমে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় পরিত্রাণ পেতে মহান আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে পাবনায়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন, পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক‌ শিক্ষক এডওয়ার্ড কলেজ জামে মসজিদের তাফসিরকারক মাওলানা হাফেজ সফি উল্লাহ।

তীব্র রোদের মধ্যে নামাজে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

সমগ্র দেশে প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করছে মুসল্লিরা। এর মাঝে শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টায় সিলেটে ঘণ্টাব্যাপী বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি এপ্রিল মাসে টানা যতদিন তাপপ্রবাহ হয়েছে, তা গত ৭৬ বছরেও হয়নি। হিটস্ট্রোক ও গরমজনিত রোগে এবার অর্ধশতাধিক মানুষের মৃত্যুর যে রেকর্ড হয়েছে, তা-ও অতীতে কোনোকালে হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X