চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৩:৫২ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা চুয়াডাঙ্গায়

দাবদাহে ক্লান্ত হয়ে কাজের ফাঁকে জিরিয়ে নিচ্ছেন খেটে খাওয়া শ্রমিক। ছবি : কালবেলা
দাবদাহে ক্লান্ত হয়ে কাজের ফাঁকে জিরিয়ে নিচ্ছেন খেটে খাওয়া শ্রমিক। ছবি : কালবেলা

দেশের ইতিহাসে রেকর্ড তাপমাত্রার পর টানা ৫ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। বৃহস্পতিবার (২ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ১০ শতাংশ। দীর্ঘ ৩৫ বছরের তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে গত ৩০ এপ্রিল ৪৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায়।

বুধবার (১ মে) বিকেল ৩ টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। প্রকৃতিতে যেন আগুনের ফুলকি ঝরছে। একেবারে মরভুমির তাপমাত্রা। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর জানান, চলতি সপ্তাহে টানা ৫ দিন সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। এখনও অতি তীব্র দাবদাহ চলছে। এ অবস্থা আগামী দু'একদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ৪-৫ মে কাল বৈশাখী ও বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।

টানা প্রায় ২০ দিন চুয়াডাঙ্গা জেলা তীব্র তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে উঠেছে। তীব্র রোদ আর রোদে আগুনের ফুলকির মতো তেজ যেন মরুভুমির তাপমাত্রা। অতি দাবদাহে অতিষ্ট হয়ে উঠেছে মানুষ ও প্রাণীকুল।

কৃষক, শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালকরা ঠিকমতো কাজে বের হতে পারছেন না। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠাণ্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১০

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১২

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৩

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৪

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৫

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৬

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৭

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৮

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৯

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

২০
X