বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। ছবি : কালবেলা
সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। ছবি : কালবেলা

মাদারীপুরের রাজৈরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৪ মে) উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের পূর্ব পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার চরঘুনসি গ্রামের ধলু হাওলাদার ও একই গ্রামের বাসিন্দা হোসেন মুন্সি।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টায় কাঁঠালিয়া গ্রামের পূর্ব পাশের সড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুজন নিহত হয়। এ সময় ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহত দুজনের মরদেহ থানায় আনা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১০

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১১

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১২

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৩

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৪

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৫

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৬

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৭

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৮

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৯

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

২০
X