কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মালবাহীর সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরের জয়রামনগর স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।

প্রাথমিক তথ্য অনুসারে, গেভরা রোড থেকে বিলাসপুরগামী একটি মেমু লোকাল ট্রেন মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে দুর্ঘটনায় পড়ে। গাতোরা এবং বিলাসপুরের মধ্যে আপ লাইনে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সেটির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন বাতিল বা ঘুরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের কারণে কোরবা যাত্রীবাহী ট্রেনের প্রথম বগিটি মালবাহী ট্রেনের উপর উঠে গেছে। কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালানোর সময় ঘটনাস্থলের কাছে বেশ কয়েকজনকে জড়ো হতে দেখা যায়। উৎসুক স্থানীয় মানুষদের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কয়েকটি দল ঘটনাস্থলে পাঠিয়েছে এবং উদ্ধারকাজে প্রয়োজনীয় সব সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিয়েছে সরকার।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১১

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৩

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৪

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৫

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৭

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৮

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৯

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

২০
X