সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জাল ভোটারের ছবি তোলায় সাংবাদিককে পেটালেন আ.লীগ নেতাকর্মীরা

আটককৃত জাল ভোটার তানজিদ। ছবি : কালবেলা
আটককৃত জাল ভোটার তানজিদ। ছবি : কালবেলা

সিলেটে জাল ভোটারের ছবি তুলতে গিয়ে আওয়ামী লীগ নেতার সমর্থকদের মারধরের শিকার হয়েছে সাংবাদিক। আহত সাংবাদিককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিকের সমর্থকরা এ মারধর করে।

আহত সাংবাদিক বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক রেজা রুবেল।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে আটক হন তানজিদ আহমদ (১৯)। তিনি স্থানীয় কান্দিগাঁও এলাকার জসীম উদ্দিনের ছেলে। এ সময় তার ছবি তুলতে গেলে আওয়ামী লীগ নেতার সমর্থকরা সাংবাদিককে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠান।

বর্তমানে জাল ভোটার তানজিদ প্রিসাইডিং অফিসারের কক্ষে আটক আছে।

প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রের ভেতরে জাল ভোট দিতে আসলে এক যুবককে আটক করে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। সাংবাদিকের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বাইরে কে বা কারা হামলা করেছে সেটা আমার জানা নেই। কেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটলে সেটার দায় আমি নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X