মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পুলিশ পরিদর্শক (তদন্ত) হীরন্ময় সরকার। ছবি : কালবেলা
পুলিশ পরিদর্শক (তদন্ত) হীরন্ময় সরকার। ছবি : কালবেলা

বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগে হীরন্ময় সরকার নামে পুলিশের এক পরিদর্শককে (তদন্ত) প্রত্যাহার করা হয়েছে। তিনি বাগেরহাটের মোংলা থানায় কর্মরত ছিলেন। একই সঙ্গে ভুক্তভোগী ওই নারীর অভিযোগ তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

ভুক্তভোগী ওই নারী ও অভিযোগ সূত্রে জানা যায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) চাকরির সুবাধে যশোর থাকার সময়ে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পরিচয় হয় হীরন্ময় সরকারের। পরিচয় থেকে হয় প্রেম। এরপর বিয়ে করার প্রলোভনে তারা শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এইভাবে কেটে যায় প্রায় চার বছর। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। পরে জোরপূর্বক গর্ভের বাচ্চা নষ্ট করা হয় বলে অভিযোগ ৩২ বছর বয়সী ওই নারীর। যদিও এ ঘটনার পর বিয়ের চাপ দিলে হীরন্ময় সরকার যোগাযোগ বন্ধ করে দেন ভুক্তভোগীর সঙ্গে।

গত বৃহস্পতিবার (৯ মে) বিষয়টি মোংলা থানার ওসি ও সহকারী পুলিশ সুপারকে অবহিত করেন তিনি। পরে শনিবার (১১ মে) বাগেরহাট পুলিশ সুপার মো. আবুল হাসনাত বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করেন ওই নারী।

ওই নারীর অভিযোগ, নিজের ধর্ম পরিচয় লুকিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন হীরন্ময় সরকার। এরপর এ ঘটনায় দৈনিক কালবেলা এবং একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তোলপাড় শুরু হয়।

সোমবার (১৩ মে) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করতে অভিযুক্ত হীরন্ময় সরকারকে মোংলা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। যেহেতু হীরন্ময়ের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অভিযোগ দাখিল করেছেন ওই নারী। বিষয়টি তদন্তে সত্যতা পাওয়া গেলে পুলিশের এই কর্মকর্তা চাকরিচ্যুত হতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১১

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১২

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৩

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৪

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৫

দেশে আবারও ভূমিকম্প

১৬

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৭

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৮

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১৯

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

২০
X