সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্ষমতা সবার হাতে নিরাপদ নয়’

মানিকগঞ্জে পথসভায় বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা
মানিকগঞ্জে পথসভায় বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা

ক্ষমতা সবার হাতে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাকারকণ উপযোগী রাস্তা পরিদর্শনের আগে গোপালপুর সরকারপাড়ায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যাদের হাতে সাটুরিয়া নিরাপদ থাকবে, যারা মানুষের উপকার করবে, কারও ক্ষতি করবে না- এমন নেতাকেই বেছে নিতে হবে আপনাদের। মনে রাখবেন যারা বেশি কথা বলেন, মিষ্টি মিষ্টি কথা বেশি বলে, তারা কম কাজ করে।

জাহিদ মালেক বলেন, আপনারা অল্প লোককে বিশ্বাস করবেন। সকলকে বিশ্বাস করলে ঠকতে হয়। নদীকে যেমন আটকানো বা বাধাগ্রস্ত করা যায় না, তেমনি চক্রান্ত করে উন্নয়ন বন্ধ করা যাবে না।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি প্রথম এমপি হয়ে এ পর্যন্ত ১৭ কি. মি পাকা সড়ক, ৩০ কি. মি আধা পাকা সড়ক নির্মাণ করেছি। বাকি কাজগুলো করার জন্য আমরা সড়ক পরিদর্শন করছি। আজ বরাইদ ইউনিয়ন দিয়ে আমার নির্বাচনী সকল ইউনিয়ন পরিদর্শন শেষ করলাম। বড় বড় কথা শুনে ভোট দিলে ঠকবেন। ভোটের মাধ্যমে আপনারা যোগ্য নেতা তৈরি করবেন বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের আমলেই বিএনপির নেতারা জনপ্রতিনিধি ছিল। তারা কি কোনো কাজ করতে পেরেছে। সাটুরিয়ার ৭টি ব্রিজ কি বিএনপি করেছে। শেখ হাসিনা আপনাদের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন।

বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ চৌধুরী সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান গাজী মো. আব্দুল হাই, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতি, আমজাদ হোসের লালমিয়া, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, মো. রুহুল আমিন, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিম হোসাইনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১০

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১১

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১২

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৩

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৪

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৫

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৬

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৭

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১৮

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৯

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

২০
X