মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাত বছর ধরে বিদ্যুৎ বিল দেয় না পৌরসভা

মঠবাড়ীয়া পৌর ভবন। ছবি : কালবেলা
মঠবাড়ীয়া পৌর ভবন। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়ীয়া পৌরসভার বিদ্যুৎ বিল ৭ বছরে অর্ধকোটি টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে পল্লীবিদ্যুৎ সমিতি।

জানা যায়, মঠবাড়ীয়া পৌরসভার কাছে ৫৬ লাখ ৫৮ হাজার ৫৩০ টাকা বিদ্যুৎ বিল পাওনা রয়েছে পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতি মঠবাড়ীয়া জোনাল অফিসের। পৌরসভার মূল ভবন, পানি পরিশোধনাগার, বহুমুখী বাজার ও সড়ক লাইনসহ বিদ্যুৎ সংযোগের অন্তত ১১টি হিসাব নম্বর রয়েছে।

এসব হিসাব নম্বরের কোনোটিতেই ২০১৭ সাল থেকে নিয়মিত বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করেছে মঠবাড়ীয়া জোনাল অফিস। এর প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে দুপুর সাড়ে ১২টার দিকে আবেদনের প্রেক্ষিতে পুনরায় সংযোগ চালু করা হয়।

মঠবাড়ীয়া পৌরসভা ও পল্লীবিদ্যুতের মঠবাড়ীয়া জোনাল অফিস কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লীবিদ্যুতের মঠবাড়িয়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার কয়েকটি সংযোগ বাবদ প্রতি মাসে প্রায় ৩-৪ লাখ টাকা বিদ্যুৎ বিল আসে। সংযোগগুলোর বিপরীতে পৌরসভার হিসাব নম্বরে ৫৬ লাখ ৫৮ হাজার ৫৩০ টাকা বকেয়া পড়েছে। নোটিশ করার পরও বছরের পর বছর ধরে পৌর কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ না করায় এ ব্যবস্থা নিয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, পৌরসভার বিদ্যুৎ বিল ২০১৭ সাল থেকে বকেয়া চলে আসছে। বকেয়া বিলের কিছু পরিশোধ করে সংযোগ চালুর ব্যবস্থা করা হয়েছে। আমরা ছয় মাসের বিভিন্ন সময় বকেয়া বিলসহ ৩০ লাখ ৩ হাজার ২৭৩ টাকা পরিশোধ করেছি।

মঠবাড়ীয়ার জোনাল অফিসের ডিজিএম মোতালেব হোসেন বলেন, অর্ধ কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। তখন বলা হয় সম্মানজনক একটা বিল তারা পরিশোধ করবেন। কিন্তু এতে তারা ব্যর্থ হয়েছেন। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন— ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’

স্বামীকে অন্য ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে হত্যা

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১০

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১১

১৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগে শেল্‌টেক গ্রুপ, লক্ষ্য ৪৫ হাজার কর্মসংস্থান

১২

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

১৩

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

১৪

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

১৫

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

১৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৭

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

১৮

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

১৯

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

২০
X