পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৯:৩১ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রোগীকে কলম দিয়ে খুঁচিয়ে আহত করলেন সহকারী ডাক্তার

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স।
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স।

খুলনার পাইকগাছার বিতর্কিত সহকারী মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন চার শ্রমিককে কলম দিয়ে খুঁচিয়ে জখম করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে পাইকগাছা এসডি পরিবহনের ম্যানেজার শহিনুর রহমান আসাদুল সানা নামে এক রোগীকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে ভর্তি করাতে নিয়ে আসেন। এ সময় আব্দুল্লাহ আল মামুন তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। শ্রমিক নেতা শাহিনুর রহমান প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে অন্য শ্রমিক নেতা গোলাম বারী খোকন, নুর আলী, শাহদুল ইসলাম হাসপাতালে এলে তাদের ওপর আবারও হামলা করেন মামুন। এ খবর ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা হাসপাতালে এলে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার মণ্ডল উপস্থিত আহত ব্যক্তিদের উদ্দেশ্য বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ চন্দ্র গোলদার খুলনায় মিটিংয়ে আছেন উনি এসে বিষয়টি ব্যবস্থা গ্রহণ করবেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেই পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছেন।

এর আগে ওই চিকিৎসক আগড়ঘাটা উপস্বাস্থ্যকেন্দ্রে একইভাবে সাংবাদিকদের ওপর হামলা করেন। ওই ঘটনায় চারজন সাংবাদিকসহ পাঁচজনের নামে মামলাও করেন তিনি।

বারবার এ ধরনের ঘটনার জন্য আব্দুল্লাহ আল মামুনকে প্রত্যাহার ও তার ডোব টেস্ট করার দাবি জানান শ্রমিক নেতার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X