বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘দুটি গুলি করলেই যথেষ্ট’, স্বতন্ত্র প্রার্থীর হুমকি

শেখ আকরাম হোসেন। ছবি : সংগৃহীত
শেখ আকরাম হোসেন। ছবি : সংগৃহীত

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন পথসভায় বক্তব্য দেওয়ার সময় নৌকার সমর্থককে গুলি করার হুমকি দিয়েছেন। ডুমুরিয়ার মিকশিমিল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে তিনি পথসভায় বক্তব্য দেওয়ার সময় এ হুমকি দেন। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বক্তব্যের একপর্যায়ে তিনি নৌকা প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দর কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমাকে চিনিস না। তোদের এমন কাজ করব নারান বাবু কেন, তোদের বাপও ঠেকাতে পারবে না। দুটি গুলি করলেই যথেষ্ট।’

খুলনার রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ওই ভিডিও ফুটেজটি নির্বাচন কমিশন কর্তৃক গঠিত ইলেক্ট্ররাল কমিটিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওর বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় শত শত গুলি ও বোমার সম্মুখীন হয়েছেন। পথসভায় বিষয়টি উল্লেখ করে তাকে গুলির ভয় দেখিয়ে লাভ নেই বলতে চেয়েছেন। কিন্তু ওই সভায় দেওয়া তার বিভিন্ন বক্তব্য কাটছাঁট করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন প্রচার করছেন। ভোটের ফলাফল কী হবে, তা বুঝতে পেরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন ফুলতলা উপজেলার চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ঋণখেলাপির দায়ে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। নির্বাচন কমিশন ও উচ্চ আদালতও তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। পরে চেম্বার জজ তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X