লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৩৩ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে টাকা ও বিয়েসংক্রান্ত বিবাদে সজিবকে হত্যা

সজিব হোসেন। ছবি : সংগৃহীত
সজিব হোসেন। ছবি : সংগৃহীত

আর্থিক লেনদেন ও বিয়ে সংক্রান্ত ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে লক্ষ্মীপুরের যুবক সজিব হোসেনকে। ব্যক্তিগত টাকা লেনদেনের বিবাদ নিয়ে সজিবকে ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে চার-পাঁচজন যুবক। এতে অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারান সজিব।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সজিব দৌঁড়ে সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুরে মদিন উল্যাহ হাউজিংয়ের একটি বাসার ঢুকছে এবং কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে সজিব ফ্লাটের মালিক নোমানকে জানিয়েছিলেন যে, আর্থিক লেনদেন এবং টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে সজিবের প্রতিপক্ষের সঙ্গে বিরোধ ছিল। তিনি বিএনপির কোন মিছিলে সে অংশগ্রহণ করেনি কিংবা কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।

এর আগে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে ঘটনা জানানো হয়েছিল। সেই পরিপ্রেক্ষিত পুলিশ সেই বাসা থেকে সজিবের মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের কোনো গুলিতে কেউ মারা যায়নি। সজিব মারা গেছেন ছুরির কোপে। তার শরীরে চিকিৎসকরা ৪টি কোপের চিহ্ন পেয়েছে। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে সজিবের রক্তাক্ত দেহ এবং মারা যাওয়ার দৃশ্য।

এদিকে সজিবের মরদেহ নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে মনে মন্তব্য স্থানীয়দের। কেউ তাকে বলছে কৃষকদলের কর্মী, কেউ ছাত্রদলের কর্মী। নিজেদের কর্মী বলে বিএনপি সরকারের ওপর দায় চাপাচ্ছে।

স্থানীয়রা বলছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। ফলে যে কোনো মৃত্যুর দায় সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X