ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০২:১৬ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার 

ইয়াবাসহ রাখিবুল হাসানকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। ছবি : কালবেলা
ইয়াবাসহ রাখিবুল হাসানকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। ছবি : কালবেলা

ফেনীতে এক হাজার পিস ইয়াবাসহ রাখিবুল হাসান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৫ মে) দুপুরের দিকে মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে তাকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত রাখিবুলের পকেট থেকে চারটি সাংবাদিকতার আইডি কার্ড জব্দ করা হয়।

রাখিবুল নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুন্দা গ্রামের ছিদ্দিক ভূঁঞার ছেলে। তিনি দীর্ঘদিন রাজধানীর নতুন পল্টনে বসবাস করে আসছিলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর হাইওয়ে পুলিশের একটি দল দুপুরে মহাসড়কের নিজকুঞ্জরা এলাকায় চট্টগ্রামমুখী লেইনে সন্দেহভাজন পরিবহন তল্লাশি করে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লাল সবুজ নামের একটি এসি বাসের ডি-২ সিটের যাত্রীর সঙ্গে থাকা কাগজের ব্যাগ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় তাকে আটক করে তার দেহ তল্লাশিকালে তার পকেট থেকে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতার চারটি আইডি কার্ড পাওয়া যায়।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, সাংবাদিকতার আড়ালে রাখিবুল দীর্ঘদিন যাবত ইয়াবাপাচার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১০

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১১

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১২

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১৩

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৫

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

১৬

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাত ক্ষতবিক্ষত

১৭

আর্জেন্টিনা-ব্রাজিলকে যত ভালোবাসি, ততটা কি বাংলাদেশকেও

১৮

ইবনে সিনা ট্রাস্ট-হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের করপোরেট চুক্তি স্বাক্ষর

১৯

অভিবাসী ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

২০
X